মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:১৯ পিএম
চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সভা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি শনিবার বিকালে শহরের বাসস্ট্যান্ডে এ সভা করা হয়।

সভায় চাঁদপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় এর পরিচালনায় বক্তব্য রাখেন বিএমএসএফ চাঁদপুর জেলা কমিটির সহসভাপতি এরশাদ খান, শাহ আলম মল্লিক,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসাইন, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী,অর্থ সম্পাদক সুজন দাস, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম রিংকু, প্রচার ও দপ্তর সম্পাদক মুছা তপাদারসহ অন্যরা।

সভায় সংগঠনের স্বার্থে সকলে মিলে কমিটির দায়িত্ব পুনঃর্বন্টন করে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করেন।

Model Hospital

একই সাথে সংগঠনের সদস্যদের জন্য চাঁদা নির্ধারণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।