বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিক্ষামন্ত্রীর উদ্যোগে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ৩:২৫ পিএম
চাঁদপুরে শিক্ষামন্ত্রীর উদ্যোগে কম্বল বিতরণ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে গতকাল ২৫ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর নিজ বাসভবনে সদর উপজেলা ও পৌর ওয়ার্ডে নেতৃবৃন্দের নিকট কম্বল হস্তান্তর করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে গতকাল ২৫ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুর নিজ বাসভবনে সদর উপজেলা ও পৌর ওয়ার্ডে নেতৃবৃন্দের নিকট কম্বল বিতরণ করা হয়।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এ সময় সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের জন্য শতাধিক কম্বল করে নেতৃবৃন্দের নিকট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল,  বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম, আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল্যা পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাত্তার রাঢ়ী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল,  জেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান টুটুল, সিনিয়র সদস্য মঈন হায়দার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও  পৌর প্যানেল মেয়র অ্যাডভোকেট মোঃ হেলাল হোসেন, জেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম বাদল, গাজী  আঃ গনি, সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির সুমন, পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক কাউন্সিলর শেখ আবদুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিঝি, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ সদর উপজেলার ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।