বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থী

আমি ৫০ বছরে নৌকা করে একবার নৌকা প্রতীক পেয়েছি : নাজিম দেওয়ান

সজীব খান প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ৮:০১ পিএম
আমি ৫০ বছরে নৌকা করে একবার নৌকা প্রতীক পেয়েছি : নাজিম দেওয়ান

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে পরিষদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান নির্বাচন উপলক্ষে গণসংযোগ শুরু করেছেন। মঙ্গলবার বিকালে তিনি ২য় দিনের মত নির্বাচন করার জন্য মাঠে প্রচারণায় যান, তিনি চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার, ফরাক্কাবাদ বাজারে গণসংযোগ করেন।

এ সময় তিনি বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নাজিম দেওয়ান বলেন, জনসাধারণের দাবির পেক্ষিতেই আমি আবার প্রার্থী হচ্ছি, এ জন্য আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই মাঠে নামতে চাই। তাই আমি নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব পালন করেছি, এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি, এ দায়িত্ব পালন কালে হয়তো আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারিনি, কিন্তু আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করিনি, সবার সাথে সমন্বয় করেই দায়িত্ব পালন করছি।

আমার দাদা চেয়ারম্যানি করেছে, আমার বাবা চেয়ারম্যানি করেছে, আমিও করেছি, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব, আমি ৫০ বছরে নৌকা করে একবার নৌকা প্রতীক পেয়েছি, এ বছর যখন নেত্রীবৃন্দ ঘোষনা করেছে দলীয় প্রতীক থাকবে না, তারপরও দল যদি প্রার্থী ঘোষনা করেন তাহলে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে, মূল্যায়ণ করবে।

Model Hospital

বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করার চেষ্টা করেছি। ছোট ছোট রাস্তা, গাইড ওয়াল, নলকূপ স্থাপন, মসিজদ, মন্দিরসহ সর্বক্ষেত্রেই আমি উন্নয়ন করার চেষ্টা করেছি। যখন যে কেউ আমার উপজেলায় আবেদন করেছে, আমি সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়েই তা করে দেওয়ার চেষ্টা করেছি, করে যাচ্ছি। কেউই আমার থেকে নিরাশ হয়নি।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রাজনীতি আমার রক্তের সাথে মিশে আছে। সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি।

বিভিন্ন সময়ে দলের আন্দোলন সংগ্রামে রাজপথে থেকেছি। আপনাদের সেবা করার জন্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছি।

গণসংযোগে বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান মাষ্টার, আওয়ামী লীগ নেতা কবির আহমেদ ওসমানী, ওমর ফারুক, হামিদ কবিরাজ, রফিক কবিরাজ, নজরুল ইসলাম মিজি, আবুল খায়ের বিএসসি, দেলোয়ার খান, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ ঢালী, নজরুল ইসলাম মিজি, হাবিবুর রহমান খান, মারুফ খান, সাইফুল ইসলাম খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।