মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদের নির্দেশে

মতলব উত্তরে গরিব ও অসহায় শীতার্তদের কম্বল বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৪ পিএম
মতলব উত্তরে গরিব ও অসহায় শীতার্তদের কম্বল বিতরণ
চাঁদপুরের মতলব উত্তরে গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা মহিলা আওয়ামী লীগ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মোহনপুরে চাঁদপুর-২ আসনের সংসদস সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর বাড়ির প্রাঙ্গণ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আ’লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা ও চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন চৌধুরী রিনা বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে থাকে। দেশের মানুষের যে কোনও দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে। শীতার্ত মানুষদের পাশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা লীগের পক্ষে এগিয়ে এসেছি আমরা। আওয়ালী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে বলে জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা বলেন, শীতবস্ত্র ও বিভিন্ন সহযোগিতা দিয়ে জনগণের পাশে আছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম দলীয় নেতৃবৃন্দকে সর্বদা অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশনা দিয়েছেন।
করোনাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যেভাবে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি ঠিক একইভাবে শীতার্ত অসহায় মানুষের পাশে আছি। ভবিষ্যতে যেকোন সংকটকালে আমরা আপনাদের পাশে থাকব।
এসময় আ’লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি’সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫ হাজার অসহায় দুস্থ পরিবার পেয়েছে শীতের উপহার কম্বল।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।