মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর থানার নবাগত ওসি মোহাম্মদ শহীদ হোসেনের যোগদান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫১ পিএম
মতলব উত্তর থানার নবাগত ওসি মোহাম্মদ শহীদ হোসেনের যোগদান

চাঁদপুরের মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন যোগদান করেছেন। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে তিনি পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর আগে মোহাম্মদ শহীদ হোসেন রাঙ্গামাটির জেলা ডিবির ওসির দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বাড়ি ঢাকা জেলার সূত্রাপুর থানার রোকনপুর কলতা বাজার এলাকায়।

ওসি মোহাম্মদ শহীদ হোসেন ১৯৮০ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলার সূত্রাপুর থানার রোকনপুর কলতা বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Model Hospital

তিনি ২০০০ সালে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ থেকে বি.কম শেষ করে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।

এরপর ঢাকা এয়ারপোর্ট, চাঁদপুর পুরান বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত এবং একই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।