মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ছোট মরাধন গ্রামে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম
মতলব উত্তরে ছোট মরাধন গ্রামে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধন গ্রামবাসীর উদ্যোগে শিশু কিশোর সমাজ সেবা সংগঠন এর আয়োজনে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) বাদ আছর হইতে গভীর রজনী পর্যন্ত ছোট মরাধন গোরস্থান মাঠে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্ল্যা সরকার।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মুফতি গাজী মো. সিরাজুল ইসলাম কুদরতি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরী, আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী।
এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আমানউল্লাহ সরকার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মোল্ল্যা, আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়াজী, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি কামাল হোসেন চৌধুরী প্রমুখ।
মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।