বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় বিদ্যুৎসাহী সদস্য আল মামুন পাটওয়ারী

সজীব খান প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩২ পিএম
ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় বিদ্যুৎসাহী সদস্য আল মামুন পাটওয়ারী

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।

শনিবার বিদ্যালয়ের বিদ্যালয়ের নবনির্বাচিত সদস্যগন তাকে মনোনীত করেন।

আল মামুন পাটওয়ারীকে ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

একই সাথে এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি সদস্যবৃন্দের প্রতি।

Model Hospital

আল মামুন পাটওয়ারী জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য তাকে যে ভাবে মূল্যায়ন করেছেন, এ জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সার্বিক ভাবে কাজ করবেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital