শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৭ পিএম
মতলব উত্তরে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলেজ সুজাতপুর গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী নাছির উদ্দিন প্রধান।
১০ ফেব্রুয়ারী দুপুরে সুজাতপুর গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাকে মামলা হামলা দিয়ে হয়রানির অভিযোগ তোলেন।
নাছির উদ্দিন প্রধান বলেন, আমি সাব কবলা মুলে আরোজা বেগম গং এর কাছ থেকে ১ শতাংশ এবং হারুনুর রশিদ গংদের কাছ থেকে ১.৫ শতাংশ মোট ২.৫ শতাংশ জায়গা কিনেছি। ওই জায়গার আমি দলিল মুলে মালিক। কিন্তু আরোজা বেগমের শরীক সেলিম ও তার স্ত্রী রত্না বেগম। তারা জায়গার মালিক না হয়েও আমার জায়গা দখল করতে চায়। আমরা বাঁধা দিলে তারা রত্না বেগম লোকজন নিয়ে এসে আমার ও আমার পরিবারের উপর হামলা করে।
শুধু তাই নয় তারা আমাদেরকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে। আমি টাকা দিয়ে জায়গা কিনেছি। আমি আইন ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
নাছির উদ্দিনের ভাই ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, আমার ভাই নাছির উদ্দিন একজন প্রবাসী। তার ছেলে একজন বিজিবি সদস্য। তাদেরকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। আমার ভাই টাকা দিয়ে জায়গা কিনেছে।
এখানে আমাদের কোন দোষ নেই। আমি নিজে যুবলীগ করি কেন, সেটা তারা সহ্য করতে পারছে না। আমাদেরকে বিভিন্ন ভাবে হামলা মামলা দিয়ে হয়রানি করছে।
রত্না বেগমের ভাসুর আঃ রশিদ মিন্টু ও দেবর হারুনুর রশিদ বলেন, জায়গা বিক্রি করার আগে আমাদের সকল শরীককে জিজ্ঞেস করেছি। কেউ কিনবে না বলে জানিয়ে দিয়েছে। আমাদের চিকিৎসার জন্য টাকার দরকার তাই নাছির উদ্দিনের কাছে জায়গা বিক্রি করেছি। কিন্তু সেলিম ও তার স্ত্রী রত্না বেগম আমাদেরকেও হামলা মামলা দিয়ে হয়রানি করছে।
স্থানীয় ইউপি সদস্য সোলেমান পাটোয়ারী বলেন, নাছির উদ্দিন প্রধান টাকা দিয়ে জয়গা কিনেছে। এখানে তার কোন ভুল আমরা দেখছি না। কিন্তু যারা বিক্রি করেছে তাদের শরীকদের মধ্যে ঝামেলা থাকতে পারে। তাদেরকে বলছি আপনারা বসে সমাধান করেন। কিন্তু আমার কথা না শুনে উল্টা আমাকেই আক্রমন করেছে। এই ঘটনাটি একটি দুঃখজনক ঘটনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital