বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কারা বন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

একজন মাদক সেবীর কারনে পুরো পরিবার ধ্বংসের দিকে ধাবিত হয় : জেলা প্রশাসক কামরুল হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৬ পিএম
একজন মাদক সেবীর কারনে পুরো পরিবার ধ্বংসের দিকে ধাবিত হয় : জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান বলেছেন, কোন ব্যক্তিই একাকী নন, তার সাথে পুরো পরিবার থাকে। যদি কেই মাদক সেবন বা ব্যবসা করে তাহলে তার প্রভাব পড়ে পুরো পরিবারের উপর। একজন মাদক সেবীর কারনে পুরো পরিবার ধ্বংসের দিকে ধাবিত হয়।

১২ ফেব্রুয়ারি সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা কারাগারের উদ্যোগে কারাগার অভ্যন্তরে জেলখানায় কারা বন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আজ আপনার কারনে আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তান পরিজন কষ্ট পাচ্ছে। তারা সমাজে মাথা উচু করে দাড়াতে পারছে না। আবার একজন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামীর কারনে তার সন্তানরা নানারকম অভাবে পড়ে পরিপূর্ণভাবে বিকশিত হতে পারছে না। তাই পরিবার ও দেশের কথা চিন্তা করে মাদক সেবন ও মাদক ব্যবসা থেকে দূরে থাকতে হবে। সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে হবে।

জেলা প্রশাসক বলেন, সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজ এবং সরকারকে একাজে এগিয়ে আসতে হবে।

Model Hospital

চাঁদপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে ও ডেপুটি জেলার আবু ইউসুফ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন।

আলোচনা সভায় চাঁদপুর জেলা কারাগারে মাদক মামলায় আটক বন্দিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।