বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ ৫২ কোটি ব্যয়ে প্রশস্তকরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ ৫২ কোটি ব্যয়ে প্রশস্তকরণ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ আঞ্চলিক মহাসড়কের প্রসস্তকরণের কাজ বাস্তবায়ন হচ্ছে বেশ দ্রুতগতিতে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ওই কাজ বাস্তবায়ন করছেন। মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী লঞ্চঘাট হইতে বাগানবাড়ি ইউনিয়নের আলাউদ্দিন (চেয়ারম্যান) বাড়ী পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের কাজ বাস্তবায়ন এগিয়ে চলছে।

জানা গেছে, ৫২ কোটি টাকা ব্যায়ে আঞ্চলিক মহাসড়কের প্রায় ১৯ কি. মিটার সড়কে ৩.৭০ মিটার প্রস্থ হতে ৫.৫০ মিটার প্রস্থে প্রসস্তকরণ ও সার্ফেসিং কাজ, সসার ড্রেন, ক্রস ড্রেন, রোড মার্কিং দিকনির্দেশনা সাইন ও মাটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

আন্তর্জাতিক মানের ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো এন্ড রানা বিল্ডার্স (প্রা.) লি. সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে হাজী মো. মানিক জানিয়েছেন, কাজের মান নিয়ন্ত্রিত হচ্ছে সুচারুরূপে। সওজ বিভাগ সার্বক্ষণিক কাজ তদারকি করছেন। গুনগতমান ঠিক রেখে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। টেকসই ও কনফেকশনের জন্য আনা হয়েছে অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় যন্ত্র। প্রতিদিন প্রায় শতাধিক শ্রমিক কাজ বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সড়ক সংস্কারের জন্য ইকুইপমেন্ট ও লজিষ্টিক সাপোর্ট জোরদার করা হয়েছে। সড়ক সংস্কারের জন্যে ব্যবহৃত পাথরগুলো মান নিয়ন্ত্রণে বুয়েটের পরীক্ষাগারে এসব পাথরের পরীক্ষা করা হয়েছে। পরে বুয়েট স্বীকৃতি দেওয়ার পর সড়কে দেওয়া হচ্ছে এসব পাথর। কাজের অধিকতর অগ্রগতি ও মান বজায় রেখে কাজ বাস্তবায়নের জন্য স্থানীয়দের সহযোগীতা পাচ্ছেন। আশা করছি যথাসময়েই সড়কের ৩৮ কিলোমিটারে কাজ শেষ করা যাবে।

স্থানীয়রা জানান, এ সড়ক সম্প্রসারণ কাজ ছিল সাধারণ মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর সেই দাবি বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সম্প্রসারণ কাজ চলছে দ্রুতগতিতে।

Model Hospital

এ ব্যাপারে চাঁদপুর সড়ক ও জনপদ এর উপ-সহকারি প্রকৌশলী আমির খান জানান, ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো সড়কটির ৫ দশমিক ৫ মিটার (১৮ ফুট) প্রস্থজুড়ে প্রসস্তকরণ ও ২ ইঞ্চি পুরুত্বের সার্ফেসিং কাজ করা হবে। সড়ক সম্প্রসারণ কাজটি যথাযথ এবং টেকসইভাবে বাস্তবায়ন করছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।