বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বাংলা বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০২ পিএম
চাঁদপুর সরকারি কলেজে বাংলা বিভাগের সেমিনার পেপার উপস্থাপন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে প্রত্যেক বিভাগের আয়োজনে মাসব্যাপী সেমিনারের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলা বিভাগের আয়োজনে বুধবার (০৫ফেব্রুয়ারি) দুপুর ১২:০০টায় বিভাগীয় কক্ষে ‘বাংলার সমাজ ও সংস্কৃতিতে একুশের প্রভাব’ শীর্ষক প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অমর চন্দ্র দাসের সভাপ্রধানে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান।

বাংলা বিভাগের প্রভাষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। প্রবন্ধের উপর আরো আলোচনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান।

সকল বক্তাই বাংলার সমাজ ও সংস্কৃতিতে একুশের প্রভাব তুলে ধরেন।

Model Hospital

প্রাবন্ধিক মোঃ সাইদুজ্জামান তার প্রবন্ধে বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের স্বাদেশিক চেতনা সৃষ্টির অন্যতম মৌল উপাদান। বাঙালি জাতির আশা-আকাক্সক্ষা, স্বাধীনতা ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক হিসেবে একুশ আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়।

পাকিস্তানি শাসকগোষ্ঠীর তীব্র দমননীতি, ধর-পাকড়, রক্তচক্ষু উপেক্ষা করে বায়ান্ন’র ভাষা-আন্দোলনে বাঙালিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলো বর্তমান প্রজন্ম তা সম্পর্কে অনেকটাই উদাসীন। ঐ সময়ের পারিপার্শি¦ক অবস্থা, ভাষা-আন্দোলন পরবর্তী সরকারের দমন-পীড়ন ও ষড়যন্ত্রের রাজনীতি, জাতীয় জীবনে একুশের প্রভাব ইত্যাদি চিন্তা-চেতনা বাংলার সমাজজীবনে ও সংস্কৃতিতে কীভাবে প্রভাব ফেলেছে এবং জাতির ইতিহাস, ঐতিহ্য, ভাষা-আন্দোলনের তাৎপর্যসহ বর্তমান প্রজন্মকে ঐ প্রজন্মের অবদানকে স্মরণ করিয়ে দেওয়াই এই প্রবন্ধের মৌল উদ্দেশ্য।’

সেমিনার শেষে সভাপতি মহোদয় সকলকে এই প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital