বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও ডে ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩২ পিএম
চাঁদপুর জেলা স্কাউটস ও জেলা রোভারের আয়োজনে বিপি দিবস ও ডে ক্যাম্প অনুষ্ঠিত
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জম্ম দিন ও স্কাউট দিবস ও ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের স্কাউটস ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়।
 র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা স্কাউট ভবনে  আলোচনা সভা ও বিপির জম্মদিনের কেক কাটা ও দিনব্যাপী  ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠিনে প্রধান অথিতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটস কমিশনার সামছুল আমিন। জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লিডার ট্রেনার ও ডে ক্যাম্প চিফ আলম আরা সাফি (এলটি), সহকারী পরিচালক পূরবী সরকার শম্পা (চাঁদপুর ও লক্ষীপুর জেলা), সহকারী লিডার ট্রেনার হাফেজ আহম্মদ(এএলটি), কোষাদক্ষ নঈম উদ্দিন খান,  জেলা রোভার স্কাউট সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার শাহজাহান ছিদ্দিকী, কাব লিডার তাহমিনা আক্তার, মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার হাছিফুর রহমান হাছিফ।
পরে শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের অায়োজনে দিনব্যাপী  স্কাউটসদের নিয়ে  ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিভিন্ন কার্যক্রম শেষে বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্তিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড.জিল্লুর রহমান জুয়েল।
 রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।
শহীদ জাবেদ মুক্তা স্কাউট গ্রুপের ইউনিট লিডার খোরশেদ আলম ( এ এল টি) সহযোগীতায় , ডে ক্যাম্পের  পরিচালনা ছিলেন  রোভার মোঃ সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাইয়াজ আহমেদ তওসিফ , রাফি হোসেন ও সাহিরা।
চাঁদপুর জেলা স্কাউটস, জেলা রোভার, সদর উপজেলা স্কাউটস, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ, মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রুপ , চাঁদপুর সরকারী কলেজ স্কাউট গ্রুপ, বাবুরহাট স্কুল এন্ড কলেজের স্কাউট গ্রুপ,  চাঁদপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ সহ  প্রায় দুইশ স্কাউটস গাল-ইন স্কাউটস সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital