মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রামপুরের ছোট সুন্দর এ আলী উবি’য়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১২:০০ এম
রামপুরের ছোট সুন্দর এ আলী উবি’য়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৯ মার্চ) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই।
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা। মানসম্মত শিক্ষা না হলে এখান থেকে ভালো কোন শিক্ষার্থী বেরিয়ে আসবে না। এই ইউনিয়নের কৃতি সন্তান সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এখানে চারতলা একটি ভবন নির্মান হয়েছে। আরো একটি চারতলা ভবনের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, এই বিদ্যালয়টির একটি ঐতিহ্য বার্ষিক খেলাধুলায় রবীন্দ্র ও নজরুল দুইটি বিভাগে বিভক্ত হয়ে এর আয়োজন সম্পন্ন হয়।
চাঁদপুর সদরের পূর্বাঞ্চলে এ বিদ্যালয়টি ব্যাপক সুনামের সাথে এগিয়ে চলছে। আমার চাকরি আর ৪ মাস আছে। আমি চলে গেলেও বিদ্যালয়টির জন্য একটা টান থেকে যাবে সবসময়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফরিদ উদ্দিন আহমেদ পলাশ পাটওয়ারীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ আল মামুন পাটওয়ারী, চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ আকরাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও শাহমাহমুদপুরের ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী সোহেল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আনিসুর রহমান মামুন, মমিন উদ্দিন পাটওয়ারী, রামপুরের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, বর্তমান কমিটির আহবায়ক মোঃ মাহফুজ সহ এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক- শিক্ষার্থীরা।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেয়া হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ বনাম বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষকবৃন্দ জয় লাভ করেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।