বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দিল হাজীগঞ্জের দিগচাইল মানব সেবা সংঘ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১:৩৭ পিএম
অসহায়দের হাতে ইফতার সামগ্রী তুলে দিল হাজীগঞ্জের দিগচাইল মানব সেবা সংঘ
প্রবাসীদের আর্থিক সহযোগিতায় গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দিগচাইল মানব সেবা সংঘ।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল গ্রামে এ আয়োজন করা হয়।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বড়কুল পূর্ব ইউনিয়নের দিগচাইল গ্রামের ৬২ টি অসহায় পরিবারকে উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। “দিগচাইল মানব সেবা সংঘ” এর সদস্য ও উক্ত এলাকার কিছু সংখ্যক প্রবাসীদের আর্থিক সহযোগিতায় ইফতার সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরন করেন তারা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ”দিগচাইল মানব সেবা সংঘ” ২০১৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নানামূখী সামাজিক কাজের মাধ্যমে মানব কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনের সদস্যরা।তাদের গ্রামের অন্যান্য প্রবাসীরা সংগঠনের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সংগঠনটি মানবতার কল্যাণে অতীতের ন্যায় আগামীতেও কার্যক্রম বৃদ্ধি পাবে।

সংঘঠনের পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের সংগঠনের সদস্যরা প্রতি বছর গ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার সাম্রগী পৌঁছে দেন। এতে আমাদের মনের তৃপ্তির পাশাপাশি তাদের পরিচয়ও গোপন রাখা যায়। আমাদের বিশ্বাস এমন সহযোগীতার মাধ্যমে একটি আলোকিত গ্রাম হিসেবে আমাদের গ্রামটি গড়ে তোলতে পারবো।

সবার সহযোগিতায় আমৃত্যু জনসেবা ও মানব কল্যাণমূলক সামাজিক কাজ করে যেতে চায় সংগঠনের সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital