শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইমুলেট ফাউন্ডেশনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:২৪ পিএম
শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইমুলেট ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন স্থানে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইমুলেট ফাউন্ডেশন।

বছরব্যাপী সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সংস্থাটি গত শুক্রবার (২২ মার্চ) প্রতি বছরের ন্যায় এ বছরও রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ শুরু করে।

ইমুলেট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মিরাজুল হক জানান, ফাউন্ডেশনের সদস্য ও ইতালী, ফ্রান্স নেদারল্যান্ড, সৌদি আরব থেকে বিভিন্ন মানুষের আর্থিক সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী চাঁদপুরের বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাচ্ছে।

ইফতার বিতরণের পাশাপাশি অসহায়দের মাঝে খাবারও বিতরন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি৷

Model Hospital

এছাড়াও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাছান বাপ্পী বলেন, আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে সমাজের নিম্ন শ্রেণির লোকজনকে সহযোগিতা করতে সচেষ্ট থাকি। সকলের সহযোগিতা পেলে আগামীতেও এর কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে আশা করি।

এদিকে ফাউন্ডেশনের সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলাম রোমান বলেন, আমরা ২০২০ সাল থেকে সক্রিয় ভাবে অসহায় ও মধ্যবিত্তদের মাঝে ইফতার বিতরন করে আসছি। ইমুলেট ফাউন্ডেশন রমজান মাসব্যাপী হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ শহরের বিভিন্ন স্থানে শতাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital