মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নামাজের কাতার পবিত্র কাবা থেকে ছাড়াল সাড়ে তিন কিলোমিটার

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১১:৩৯ পিএম
নামাজের কাতার পবিত্র কাবা থেকে ছাড়াল সাড়ে তিন কিলোমিটার

রমজানে নতুন ইতিহাসের সাক্ষী হলো সৌদি আরব। পবিত্র কাবা প্রান্তরে রমজানের দ্বিতীয় জুমার দিন তারাবির নামাজে মুসল্লিদের অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। এ দিন নামাজের কাতার প্রায় সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। শনিবার (২৩ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার গ্রান্ড মসজিদে শুক্রবারের তারাবিতে বিপুল পরিমাণ মুসল্লির উপস্থিতি হয়েছে। পবিত্র কাবায় তারাবির এমন উপস্থিতি ইতিহাসের প্রথম। এ দিন মুসল্লিদের উপস্থিতি মালা এলাকার রাস্তা পর্যন্ত ছাড়িয়ে গেছে। এলাকাটি কাবা প্রান্ত থেতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত।

কাবায় তারাবির নামাজের এ উপস্থিতির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ড্রোন দিয়ে করা এ ভিডিওতে দেখা গেছে মালা পর্যন্ত সর্বত্র মানুষের ভিড়। তবে নামাজ আদায়কারীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে গেছেন।

মালা মক্কার প্রসিদ্ধ একটি এলাকা। এলাকাটিতে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া সেখানে মালা কবরস্থান নামের একটি প্রাচীন কবরস্থান রয়েছে। এ কবরস্থানে রাসূল (স.)-এর অনেক সাহাবীসহ ইসলামী ব্যক্তিত্বকে দাফন করা হয়েছে।

Model Hospital

পবিত্র রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়। এ সময় লাখও মুসল্লি ওমরাহ পালন করতে আসেন। মহিমান্বিত এ মাসটি কাবার কাছাকাছি থেকে কাটাতে চান। ফলে দেশ বিদেশ এবং সৌদির বিভিন্ন প্রান্ত থেকে ইবাদতকারীরা ছুটে আসেন।

আরএস

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।