বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘বেস্ট সেলিং বুকস অ্যাওয়াড’পেলেন কবি আনোয়ার কাদের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৪ পিএম
‘বেস্ট সেলিং বুকস অ্যাওয়াড’পেলেন কবি আনোয়ার কাদের
একুশে বইমেলা-২০২৩ এ সর্বাধিক বিক্রিত কবিতার বইয়ের জন্য ‘বেস্ট সেলিং বুকস অ্যাওয়াড’এ ভূষিত হয়েছেন আমেরিকায় বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ কবি আনোয়ার কাদের।
বাংলাদেশি প্রকাশনা প্রতিষ্ঠান ‘বেহুলা বাংলা’ থেকে  ইংরেজি ভাষায় রচিত ‘স্কিপিং স্টোন’কবিতার বইটি সবচেয়ে বেশি বিক্রি হওয়ায় প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার চন্দন চৌধুরীর কাছ থেকে কবি আনোয়ার কাদেরের পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন আশরাফুর রহমান শাওন।
বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ ও বেড়ে ওঠা আনোয়ার কাদের বর্তমানে আমেরিকার অধিবাসী।
তরুণ কবি আনোয়ার কাদের অসামান্য প্রতিভার অধিকারী। সাহিত্য জগতে তাঁর চিন্তা-উদ্দীপক কবিতা দিয়ে তিনি পাঠকদের বিমোহিত করেন। সাহিত্য জগতে রয়েছে তাঁর সক্রিয় বিচরণ।  ছোটবেলা থেকেই তিনি কবিতার মাধ্যমে আবেগ প্রকাশের সহজাত প্রতিভা প্রদর্শন করেন। কাদেরের কবিতায় প্রকৃতি প্রেমের আধ্যাত্মিকতা এবং সামাজিক চেতনার উপাদানগুলোকে একত্রিত করে। যা জীবনের বিভিন্ন স্তরের পাঠকদের সঙ্গে গভীরভাবে জড়িত।
কাদেরের কাব্যশৈলীর বৈশিষ্ট্য হলো প্রাণবন্ত চিত্রকল্পের গীতিময় ভাষা এবং গভীর আত্মদর্শন। কাদেরের প্রথম কাব্য সংকলন ‘স্কিপিং স্টোন’ বাংলাদেশ ও আমেরিকার অগণিত পাঠকের হৃদয় স্পর্শ করেছে।  তাঁর কবিতা জীবনের প্রতি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। যেখানে অস্তিত্বের প্রশ্ন ভালোবাসা এবং মানুষের অভিজ্ঞতার সৌন্দর্যের অন্বেষণ করা হয়।
এদিকে বেহুলা বাংলা থেকে ‘বেস্ট সেলিং বুক অ্যাওয়াড’পাওয়ার পর আনোয়ার কাদের পাঠক, প্রকাশনা প্রতিষ্ঠানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।