বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ১০:২০ পিএম
রামপুরে আলোর দিশারী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
‘সম্পর্ক হোক সহযোগিতার’ এই স্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে যাত্রা শুরু করেছে “আলোর দিশারী ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (৯ এপ্রিল) ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অলাভজনক ও অরাজনৈতিক এই সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ব্যাপক আয়োজন করেছেন প্রতিষ্ঠাতা সদস্যগণ। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মঈনুল হোসাইন (সোহেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মফিজুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম রেজওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারী, সদস্য মাহফুজুল কবির রাজু চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক তালিম হোসেন পাঠান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউপি সদস্য সাকিবুল হাসান খান, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আনিসুর রহমান মামুন প্রমূখ।
হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোর দিশারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য শাহ্ মোঃ শাহাদাত জুয়েল। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডাকাতিয়া পাড়ের মানুষের আস্থা ও ভরসার নতুন এক ঠিকানা স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও মানবিক কাজের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। তরুণ প্রজন্মের এ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি আগামীতে সামাজিক উন্নয়নে, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
বক্তারা আলো বলেন, সংগঠনটির নেতৃবৃন্দ তাদের দক্ষ নেতৃত্বে আরো সামনে এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি তাদের কার্যক্রমের তালিকায় অসহায় মানুষদের জন্য কাজ করে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব ডা. দীপু মনি এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিয়োজিত আছেন। সংগঠনটির ধারাবাহিক কর্মকান্ড অব্যাহত থাকলে একসময় সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটি নিবন্ধনের আওতায় চলে আসবে।
স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আগত পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার এবং শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত আয়োজন করা সত্যিই ব্যতিক্রম বলে মনে করেছেন উক্ত এলাকার লোকজন। এই সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয়রা।
এসময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কবির হোসাইন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহাম্মদ হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ছাত্রলীগ নেতা আহমেদ পারভেজ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে আগামী ১২ এপ্রিল, শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের বদরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা। ৩-১৬ বছর বয়সী শিশু-কিশোররা তিনটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে সংগঠনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital