বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ছাগল সহ পুলিশের হাতে দুই চোর আটক

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৭:২৪ পিএম
শাহরাস্তিতে ছাগল সহ পুলিশের হাতে দুই চোর আটক
চাঁদপুরের শাহরাস্তিতে একটি ছাগল সহ দুই চোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।
গত রবিবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলাধীন হোসেনপুর এলাকার মাজারগামী সড়কস্থ রফিকুল ইসলাম এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২ জন  চোরকে আটক করা হয়।
ঐ সময় তাহাদের হেফাজতে থাকা প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ১টি কালো ও সাদা রংয়ের ছাগল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা উপজেলার মধ্য সেনগাঁও চৌকিদার বাড়ির আবুল খায়েরের ছেলে নয়ন হোসেন (২৪) ও একই এলাকার কালু বেপারী বাড়ির মোঃ সেলিনের ছেলে মোঃ রিয়াদ (১৬)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে একইদিন ৪১৩ ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামীদ্বয়কে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital