বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জিকে শোকজ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২:২০ এম
মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জিকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জিকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২২ এপ্রিল সোমবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনের স্বাক্ষরিত পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মোহাম্মদ মানিক মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে বৈধভাবে মনোনীত প্রার্থী। বিগত ২১/০৪/২০২৪ইং তারিখে আপনি ছেংগারচর পৌরসভা, কালীপুর, বেলতলী এলাকায় অসংখ্য লোকজন নিয়ে মোটর শোভাযাত্রা ও মিছিল করেছেন, যা নির্বাচনি আচরণ বিধির সুস্পষ্ট লংঘন এবং এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে।

২। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর (৫) অনুযায়ী কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল অন্য কোন ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা ২০১৩ এর বিধি ২২ এর অধীন প্রতীক বরাদ্দের পূর্বে, জনসংযোগ এবং ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণা ব্যতীত অন্য কোন প্রকারের নির্বাচনি প্রচারণা শুরু করিতে পারিবে না।

Model Hospital

এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ৫ (১) অনুযায়ী প্রচারণা সংক্রান্ত বিধান লংঘন করার অপরাধে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হবে না তা পত্র প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা আপনার একজন মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

ছবির ক্যাপশন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ২১ এপ্রিল ছেংগারচর পৌরসভা, কালীপুর, বেলতলী এলাকায় অসংখ্য লোকজন নিয়ে মোটর শোভাযাত্রা ও মিছিল করার মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জিকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital