বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তীব্র তাপদাহে রহমতউল্যাহ সমাজ কল্যাণ পাঠাগার ও নবরূপ সংস্থার পানি ও ক্যাপ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:২৭ পিএম
তীব্র তাপদাহে রহমতউল্যাহ সমাজ কল্যাণ পাঠাগার ও নবরূপ সংস্থার পানি ও ক্যাপ বিতরণ

চলমান তীব্র তাপদাহ ও গরমে পিপাসার্ত মানুষের মধ্যে স্বস্তি দিতে সুপেয় পানি বিতরণ করা হয়েছে।

রহমতউল্যাহ সমাজ কল্যাণ পাঠাগার ও নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রমজিবি মানুষের মাঝে পানি ও ক্যাপ বিতরণ করা হয়।

১৮ মে শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের ট্রাক ঘাট এলাকায় পথচারী, দিনমজুর, ভ্যানচালক রিক্সা চালক, অটোরিকশা চালক ও ট্রাক চালকদের মাঝে এ সুপেয় পানি ও ক্যাপ বিতরণ করা হয়।

এ সময় ভ্যানচালক আইয়ুব আলী ব্যাপারী বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। বর্তমান সময়ে এমন চিত্র সচরাচর দেখা যায় না। আমরা চাই সমাজের বিত্তবান মানুষেরাও এদের মত এগিয়ে আসুক। পথচারী আব্দুল মমিন বলেন, এমন উদ্যোগ নিয়ে যদি সমাজের সবাই এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।

Model Hospital

এবিষয়ে রহমরহমতউল্যাহ সমাজ কল্যাণ পাঠাগার এর ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম কাজল বলেন, আমরা চাই সবাই যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলে মানুষ উপকার পাবে। আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বলেন আমরা এই তীব্র গরমে মানুষের মাঝে সুপেয় পানি ও ক্যাপ বিতরণ করছি । সাধারন মানুষকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital