শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লোকমান আলী ফকিরের ওফাত দিবস উপলক্ষে রঘুনাথপুরে ওয়াজ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:১২ পিএম
লোকমান আলী ফকিরের ওফাত দিবস উপলক্ষে রঘুনাথপুরে ওয়াজ ও দোয়া মাহফিল

প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুর শহরে ৫নং ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় হযরত শাহ্ সুফি সাধক খাজা লোকমান আলী ফকির এর ১২তম ওফাত দিবস উপলক্ষে মাজারে ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৩ মে বাদ আসর এর পর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু লোকমান আলী ফকির এর ১২তম ওফাত দিবস উপলক্ষে মাজারে ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি পীরজাদা হযরত মাওলানা খাজা জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মোহাম্মদ আলী আল কাদরী চাঁদপুরী ।

Model Hospital

এ সময় তিনি বলেন, ‘হযরত ওয়ায়েজ কুরুনী রাদিআল্লাহু তা’আলাকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বেশি ভালোবাসতেন নবীজির চার খলিফা ছিল যা হযরত আবু বক্কর সিদ্দিকী রা., হযরত ওসমান গনি রা., হযরত ওমর ফারুক রা., হযরত মাওলা আলী রা., তাদের চেয়েও বেশি ভালবাসতেন ওয়েজ কূরনি রা.কে। যার কারণে নবীজির গায়ের জুব্বা মোবারক তাকে দান করে গেছেন।

আমার নবীজি যখন সাহাবীদের সাথে কথা বলতেন তখন এই কথা বন্ধ হয়ে যেত তখন সাহাবীরা বলতেন নবীজির কেন কথা বন্ধ বলছেন না। নবীজি তখন বলতেন এ সাহাবীরারে আমি তোদের সাথে কথা বন্ধ করে কথা বলেছিলাম আমার ওয়েজ কূরনির সাথে। নবীজি তাকে কেমন ভালোবাসতেন তাঁর ডাকের তিনি থাকতে পারেননি, আগে ওয়েজ কূরনির সাথে কথা বলেন। এই হচ্ছে প্রেম এইভাবে আপনার অলি আউলিয়াদের সাথে প্রেম লাগান । আপনার ডাকে আমার নবিজীও সাড়া দিবে। ’

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান চিশতী চাঁদপুরী।

এ সময় তিনি বলেন, ‘আমাদের মধ্যে একদল আছে অলি আউলিয়াদের পছন্দ করেন না বলে কিসের মাজার আরে এদেশে যদি অলি-আওলিয়াগণ যদি না আসতো তাহলে আমার আপনারা মুসলমানি হতেন না। হযরত শাহজালাল ইয়ামানি রা. হযরত শাহ পরান ইয়ামনি রা. এরাই ইসলাম জিন্দা করে গেছেন তাদেরও মাজার রয়েছে। যে লোক আল্লাহকে ডাকতে ডাকতে তিনি অলি আউলিয়ার কাতারে পৌঁছে যায় তার হয় মাজার আর সাধারণ মানুষের হয় কবর।

হযরত শাহ সুফি লোকমান আলী ফকির অলি আউলিয়ার কাতারে পৌঁছে গেছেন সেইজন্যে হয়েছে তার মাজার। আসুন আমরা সবাই অলি আউলিয়াদেরকে ভালবেসে মহান আল্লাহ রাসুলপাক ডাকি একদিন আপনিও তাদের মত হয়ে যেতে পারেন । উক্ত অনুষ্ঠান দায়িত্ব ও পরিচালনা করেন লোকমান আলী ফকিরের ভক্ত মোহাম্মদ জাকির মজুমদার, মোহাম্মদ জাকির মিয়াজী, ঢাকার মামা দেলোয়ার হোসেন, মোঃ শাহাদাত মজুমদার, মোহাম্মদ বিলাল হাজী, মাস্টার দেলোয়ার সহ ভক্তবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক ও বাংলা স্টার সম্পাদক ও প্রকাশন মোহাম্মদ এরশাদ খান। শান পরিবেশন করেন মোহাম্মদ আরমান বাঙ্গালী, আরো উপস্থিত ছিলেন হযরত শাহ সুফি মোবারক শাহ এর ভক্ত মোহাম্মদ আব্দুর রশিদ খান, রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোহাম্মদ নাজির হোসেন পাটোয়ারী, মো. শামছু, জাকের পার্টি যুব ফ্রন্ট চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন রাশেদ, মইনীয়া ভক্ত ও চাঁদপুর সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলার সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, মোহাম্মদ মমতাজ উদ্দিন আব্দুল মালেক মিয়াজী, লোকমান আলী ফকিরের ভক্ত মোহাম্মদ শামীম সহ ভক্ত বিভিন্ন তরিকতের আশেক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়। পরে সারারাত চলে সময় মাহফিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital