বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬:৪৩ পিএম
চাঁদপুরে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুমন

চাঁদপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও আইনজীবী সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয় চাঁদপুর ও তার পার্শ্ববর্তী এলাকা।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড এবং তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এসময় নব নির্বাচিত চেয়ারম্যান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং সেই সঙ্গে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Model Hospital

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে হবে। নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

এসময় চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, মোস্তফা মোল্লা, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সাদ্দাম, লক্ষ্মীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান টিটু, ইব্রাহিমপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার সেলিম বেপারী, ৩ নং ওয়ার্ড মেম্বার শফিক আখন্দ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক আখন্দ, ছাত্রলীগ নেতা মমিন চৌধুরী মাসুম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital