মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর নৌ থানার ওসিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১:২২ পিএম
চাঁদপুর নৌ থানার ওসিকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর প্রেসক্লাব
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বদলি জনিত কারণে বিদায়ী ফুলেল শুভেচ্ছা দিয়েছে চাঁদপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ওসি মো. কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানায় প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর নৌ থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে অত্যান্ত সুনাম ও নিষ্ঠার সাথে চাঁদপুর নৌ থানায় দায়িত্ব পালন করেছেন।
তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ফাঁড়িতে ইনচার্জ হিসেবে সহসাই যোগদান করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি রহিম বাদশা, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, কার্যকরী সদস্য নেয়ামত হোসেন, সদস্য খোকন কর্মকার।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।