মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৪৬ পিএম
ফরিদগঞ্জে দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম’র আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এমকে মানিক পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার।

যায়যায়দিন’র ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সফিয়ান শাহীন, সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর পলোয়ান, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।

Model Hospital

আলোচনা সভায় বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তোরোত্তর সাফল্য কামনা করে বলেন, পত্রিকাটি সমাজের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। এই পত্রিকাটির জন্য আমরা সবসময় সাফল্য কামনা করি।

অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অতিথিবৃন্দ যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।