সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক

তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:৩২ পিএম
তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরে আনন্দ মিছিল ও মোটর শোভাযাত্রা
আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে আনন্দ মিছিল করেছেন মতলব উত্তর উপজেলা বিএনপি নেতা আহসান উল্ল্যাহ প্রধান।
সোমবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর ২ আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর জিয়ারত করেন, পরে আনন্দ মিছিল বের হয়ে শ্রী রায়েরচর (বাংলাবাজার) বাজার থেকে শুরু করে বাগানবাড়ি বাজার, আনন্দ বাজার  দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা যুবদলের সাবেক সদস্য নাজমুল হাসান পিনু, তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন রনি, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা জাকির হোসেন মিঝি, ইউপি সদস্য আল আমিন, ইউপি সদস্য অলি উল্লাহ দেওয়ান, তারুণ্য দলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাহফুজ এনাম, যুবদল নেতা সাইদুল মাস্টার, ছাত্রদল নেতা মিরাজ মোল্লা, তানজিল প্রধান, রাকিব, ফাহিম, বিপ্লব, জাহিদ, শাওন, রিজনসহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।