সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ৯:০৬ পিএম
মতলব উত্তরে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মতলব উত্তর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দেন তারা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান বিএনপি নেতারা।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও চাঁদপুর-২ আসনের কর্ণদার চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তর উপজেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর উপজেলা বিএনপি কাজ করে যাচ্ছে। সেইসাথে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনও যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন সেই আহ্বান করছি।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, পৌর বিএনপি নেতা মোসলেম বেপারী, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন, পৌর বিএনপি নেতা শাহআলম সরকার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, পৌর বিএনপি নেতা বাপ্পী সরকার, পৌর বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, বিএনপি নেতা হান্নান লস্কর, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিবুল আলম রাজিব, যুবদল নেতা মো. দলু, পৌর কৃষক দল সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, কৃষক দল সহ-সভাপতি শোহরাফ আহমেদ, যুবদল নেতা সাইফুল মোল্লা, সাইফুল বেপারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রিদয় মিয়াজী, ছাত্রদল নেতা মো. রজ্জব আলী প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।