সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ঘনিয়ারপাড় পথসভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা

শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে তরুণ সমাজকে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৯:২৫ পিএম
শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে তরুণ সমাজকে
সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, ক্ষমতার অপব্যবহার, হত্যা, লুট করায় ছাত্রসমাজের আন্দোলনে ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শুধু তাই নয় দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাদের।
কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনোই দেশ ও জনগণ ছেড়ে যান নাই। তিনি মানুষের কথা চিন্তা করে অত্যাচার অবিচার সহ্য করেছেন। একেই বলে নেতৃত্ব।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কমপ্লেক্স (ঘনিয়ারপাড়) সোবিত বটতলায় সংক্ষিপ্ত পথসভায় উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
তিনি বলেন, শহীদ ছাত্র-জনতার রক্তে কেনা স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিতে হবে দেশের তরুণ সমাজকে।
তানভীর হুদা বলেন, আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তুলতে হবে। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমার আমাদের নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।
এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মিধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন সহ বিএনপির সহযোগী অংক সংগঠনের নেতৃবৃন্দ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।