সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে

মতলব উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:২৭ পিএম
মতলব উত্তর বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

চাঁদপুরের মতলব উত্তরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে উপজেলার গজরায় শিল্পকলা একাডেমি সংলগ্ন মাঠে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতে হবে। কত মায়ের বুক খালি করেছে তার হিসাব দিতে হবে। আজকের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ প্রমান করে সর্বস্তরের জনগন এই বিচার চায়। আমাদের নেত্রী, জননেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারনে জেল খাটিয়েছেন, চিকিৎসা করতে বিদেশে যেতেও দেননি। এই জাবাবও আপনাকে দিতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. ফজলুল হক সরকার হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল হক জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন -উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর সরকার, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, মুন্সি মোহাম্মদ হাফিজ আলী, গনি তফাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসির, বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা জহির মেম্বার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল আবেদিন পিনু, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি ইঞ্জি. সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নেয়ামত উল্লাহ খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব প্রমুখ।

Model Hospital

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মতলব উত্তরের নিহত শহীদ দ্বীন ইসলামের পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেন ড. জালাল উদ্দিন। আরেকজন শহীদ পারভেজ এর পরিবারকেও একই পরিমান অর্থ সহযোগিতা করা হবে এবং আরো কেউ থাকলে তাদের সহযোগিতা করা হবে জানান তিনি।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।