সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার বিচার দাবিতে ছেংগারচরে বিএনপির অবস্থান কর্মসূচি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:২৯ পিএম
শেখ হাসিনার বিচার দাবিতে ছেংগারচরে বিএনপির অবস্থান কর্মসূচি

ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার ‘নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ছেংগারচর বাজারে একটি মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় পৌর বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার করেছে, তার বিরুদ্ধে গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আসতেই হবে।

Model Hospital

অবস্থান কর্মসূচীতে ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান আনিছ।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী মোল্লার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি আব্দুর রহমান মুন্না, পৌর বিএনপি নেতা সিরাজ সিকদার, যুবদল নেতা হাবিব প্রধান প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।