সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে

বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৮:৩৯ পিএম
বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট বিকাল সাড়ে তিনটায় মৎস্যজীবী দল চাঁদপুর জেলা দপ্তর সম্পাদক ও মতলব উত্তর উপজেলা সভাপতি নুর মোহাম্মদ খান এর সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন কুটুম এর সঞ্চালনায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মোঃ শাফায়েত খান, মৎস্যজীবী দল মতলব উত্তর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার ঢালী, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গনি খান।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।