সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ছাত্র আন্দোলনে

বীর শহীদদের স্বরনে ও খালেদা জিয়ার ৭৯তম জন্মদিনে বিএনপির সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:০৬ পিএম
বীর শহীদদের স্বরনে ও খালেদা জিয়ার ৭৯তম জন্মদিনে বিএনপির সভা

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে বিএনপির আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্বরনে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও তার রোগমুক্তি কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

১৬ আগস্ট শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়ার অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির নেতা নান্নু মিয়া গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা যুবদল নেতা মমিন মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হোসেন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরে আলম অপু, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দেওয়ান জাকির হোসেন, যুবদল নেতা দেওয়ান আবুল কালাম, যুবদল নেতা ফরিদ আহমেদ, মামুন মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জনগণ যাতে স্বাধীনতা, গণতন্ত্র ও এই বিজয়ের সুফল ভোগ করতে পারে, সে জন্য সবাইকে ধৈর্যধারণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না, তারা জনগনের কল্যাণে কাজ করে। বিগত দীর্ঘ্যসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্ধি ছিলেন। বিনা চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।