সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও ছাত্র সমাবেশ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:১১ পিএম
মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও ছাত্র সমাবেশ

শেখ হাসিনার ফাঁসিসহ নিহত শিক্ষার্থীদের খুনীদের বিচারের দাবীতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি ছেংগারচর বাজারের প্রধান সড়ক ঘুরে শহরের প্রাণ কেন্দ্র কলেজের সামনের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

এতে সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান রাফি, হাবিবুর রহমান হাবিব, সৈকত, তুষার, ইমাদ ও শিক্ষক জমির সরকার, নুরুজ্জামান, রফিকুল ইসলামসহ শিক্ষার্থীরা অংশ নেন।

শেখ হাসিনার ফাঁসিসহ নিহত শিক্ষার্থীদের খুনীদের বিচারের দাবীতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা, নির্যাতনসহ আন্দোলনের বিভিন্ন দিকে তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবীতে স্লোগান দিতে থাকে।

Model Hospital

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।