সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সমন্বয় সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ৮:৩১ পিএম
মতলব উত্তরে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি সমন্বয় সভা

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে বিরাজমান পরিস্থিতিতে করণীয় ও সংগঠনকে গতিশীল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

১৭ আগষ্ট শনিবার সংগঠনের ছেংগারচর বাজারস্থ মতলব উত্তর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন চাঁদপুর জেলা দপ্তর সম্পাদক ও মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, ছেংগারচর পৌর সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি মোঃ বোরহান ফরাজী, মতলব উত্তর উপজেলা সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী বাদল, কবি সাঈদ আশিক, মোঃ জনি মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন কুটুম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার ঢালী, পৌর সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ এমদাদুল হক মানিক, মতলব উত্তর উপজেলা সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শামীম মিয়াজী, সহ মহিলা বিষয়ক সম্পাদক- শান্তা ইসলাম পুষ্প, সদস্য হাফেজ মাওলানা আবদুর রহমান, মোঃ মুরাদ হোসেন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।