সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কাপড় শুকানোর রশি টানানো নিয়ে আহত ৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:২২ পিএম
মতলব উত্তরে কাপড় শুকানোর রশি টানানো নিয়ে আহত ৩

মতলব উত্তর উপজেলার বড় ষাটনল গ্রামের কাপড় শুকানোর রশি টানানো নিয়ে মারধরের ঘটনায় নারী-শিশুসহ আহত ৩জন।

আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে, ১৯ আগস্ট বিকেল সাড়ে ৩টায় বড় ষাটনল গ্রামের মো. কামাল হোসেন মিয়াজীর বাড়িতে।

এ ব্যাপারে মতলব উত্তর থানার মো. কামাল হোসেন মিয়াজী বাদি হয়ে মো. সুজন (২৫), আক্কাছ মিয়া (৪০) ও হোসনেয়ারা বেগম (৬০)কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

কামাল হোসেন মিয়াজী জানান, ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাড়ির আম গাছে কাপড় শুকানোর রশি টানাতে কামাল হোসেন মিয়াজীর স্ত্রী জেসমিন আক্তার (৪৫) গেলে মো. সুজন, আক্কাছ মিয়া ও হোসনেয়ারা বেগম আমার স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং এলোপাথারী ভাবে লাথি ঘুষি মেরে ও লাঠি সোটা দিয়ে পিটাইয়া আমার স্ত্রীর মাথায়, পিঠে, বুকে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে।

Model Hospital

আমার স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের ১টি চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমার স্ত্রীর ডাক-চিৎকারে সোহান (১৮), ও মিথিলা আক্তার (১৬) এগিয়ে গেলে তাদেরও মারধর করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।