সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:২৪ পিএম
মতলব উত্তরে স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জমি অবৈধ ও জোড় পূর্বক দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধানের বিরুদ্ধে। সে উপজেলার কালিপুর গ্রামের শরিয়ত উল্লাহ প্রধানের ছেলে। ক্ষমতার পালা বদলে স্বেচ্ছাসেবক দল নেতার দখলদারি কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্রদের এবং জাতীয়তাবাদী দল বিএনপি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে স্থানীয় নেতা কর্মীরা মনে করছেন।

বিষয়টি নিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা।

বুধবার (২০ আগষ্ট) সকালে মতলব উত্তর উপজেল সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সার্ভেয়ার মহিউদ্দিন পলাশসহ অন্যান্য ঘটনাস্থল পরির্দশন করেন। সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ জমি পরিমাপ করে ঘটনার সত্যতা পায় বলে স্থানীয়ভাবে জানা যায়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মো. সলিম উল্লাহ বারী চৌধুরী জমি পরিমাপ করার আবেদন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর। ৯নং লালপুর মৌজার ১৭৯৯ (০৭ শতক) জমি পরিমান করার জন্য। এরই পরিপেক্ষিতে জমি পরিমান করে পাওয়া যায় অবৈধ ও জোড় পূর্বক দখল করে মার্কেট নির্মাণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধান।

Model Hospital

এদিকে গত ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্বেচ্ছাসেবক দলের এ নেতা উল্লেখিত জমিতে ইট দিয়ে তিনটি দোকান গড়ে তুলেন। যদিও সে জমির মালিকানার স্বপক্ষে আইনানুযায়ী বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোন কাগজপত্র দেখাননি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে মো. সলিম উল্লাহ বারী চৌধুরী বলেন, তফসিলী সম্পত্তি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পত্তি। শাহজালাল প্রধান ক্ষমতায় জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিল্লোল চাকমা বলেন, এ জমি শাহজালাল প্রধানের নয়।

তিনি অবৈধভাবে এ স্থাপনা নির্মান করছেন। এতে অবৈধ দখল বা প্রবেশের চেষ্টা করা দণ্ডনীয় অপরাধ।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।