শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ড.মোঃ গোলাম রহমান ভূইয়া ও অ্যাডভোকেট আবুল ফজল পলাশ

সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন চাঁদপুরের দুই কৃতি সন্তান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২১ পিএম
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন চাঁদপুরের দুই কৃতি সন্তান

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি শাহরাস্তি উপজেলার ড.মোঃ গোলাম রহমান ভূইয়া ও কচুয়ার অ্যাডভোকেট আবুল ফজল পলাশ সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়। সলিসিটর রুনা হামিদ আক্তারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগ প্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের ১শ ৬১ জন বিজ্ঞ আইনজীবিকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

সদ্য নিয়োগকৃত সহকারী অ্যাটর্নি জেনারেল ড.মোঃ গোলাম রহমান ভূইয়া চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ১৯ নং চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের কৃতি সন্তান। যিনি ইতঃপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবি হিসেবে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি “মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ’র ভাইস প্রেসিডেন্ট, সাপ্তাহিক আইন পক্ষ এর সম্পাদনাসহ বেশকিছু জাতীয় আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠনে দায়িত্ব পালন করেন।

অপরদিকে, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের হরিপুর গ্রামের অ্যাডভোকেট আবুল ফজল পলাশ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

Model Hospital

উক্ত পদে নিয়োগ পাওয়া চাঁদপুরের দুই কৃতি আইনজীবিকে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিবাদন জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital