শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে প্রাণ গেল কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২২ পিএম
মহাসড়কে প্রাণ গেল কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কচুয়ার দুই মেধাবী শিক্ষার্থীর।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া পাখির ব্রীজের উপর উঠার সময় মালবাহী লরীর চাপায় এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দুই খালাতো ভাই তানভীর হোসেন রনি ও জাহিদ হাসান জিপু মোটর সাইকেল যোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রীজের উপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরী মোটর সাইকেলটিকে চাপা দেয়।

লরীটি রনির পেটের উপর দিয়ে এবং জিপুর পায়ের উপর দিয়ে চলে যায়।

Model Hospital

ঘটনাস্থলেই রনি মারা যায়। সংগাহীন অবস্থায় অন্য মোটর বাইক চালকগন তাদেরকে পিকাপে করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে জিপুও মারার যায়।

তাদের পারিবারিক সুত্রে জানাগেছে তানভীর আহমেদ রনি পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং জাহিদ হাসান জিপু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। দুইজনই ঢাকা কলেজের মেধাবী ছাত্র এবং খালাতো ভাই ।

পরদিন শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital