শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরের এক প্রাক্তন স্কুল শিক্ষকের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

মো. মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪৩ পিএম
হাইমচরের এক প্রাক্তন স্কুল শিক্ষকের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

লক্ষ্মীপুরে এক স্কুল শিক্ষক সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে রায়পুর উপজেলার উদমারা এলাকার রাম কৃষ্ণ মজুমদার ও হীরাবতী মজুমদারের ছেলে।

বর্তমানে সে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক।

তিনি এর আগে চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গত রবিবার (১৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এক হলফনামার মাধ্যমে স্বেচ্ছায় তার হিন্দু ধর্মের নাম রতন মজুমদার ত্যাগ করে মুসলিম ধর্মের নাম সাইফুল্লাহ রাখা হয়। হলফনামার তথ্য অনুযায়ী তিনি এর আগে গত ৮ সেপ্টেম্বর একজন হক্কানি আলেম দ্বারা ইসলাম ধর্মের পবিত্র কালেমা শরীফ উচ্চারণ করে সে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার জন্ম তারিখ ৩০ অক্টোবর ১৯৮০ সাল। তিনি দুই কন্যা সন্তানের জনক।

Model Hospital

আরিফুল ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী বলেন, রতন স্যার দীর্ঘদিন ধরে কোরআন ও হাদীস পড়ে আসছিলেন। ইসলামিক স্কলারগণের আলোচনা শুনে ইসলামের সুশীতল ছায়ায় আসেন। লক্ষ্মীপুরের বশিকপুর এলাকার কৃতি সন্তান জনপ্রিয় বক্তা আহমাদ উল্লাহ সাহেব রতন স্যারের প্রিয় মানুষ।

আরেক ব্যক্তি বলেন, গত ৮ সেপ্টেম্বর রবিবার লক্ষ্মীপুরের চকবাজার জামে মসজিদে এশার নামাজের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সদ্য মুসলিম হওয়া সাইফুল্লাহ ধর্ম ও নাম পরিবর্তনের হলফনামার ছবি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করার পর প্রায় চারশত কমেন্ট দুইশত শেয়ার হতে দেখা যায়।

এতে ফেসবুক ব্যবহারকারীরা এই শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনাও দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital