বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার পাথৈরে জামায়াত ইসলামির সিরাত মাহফিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৪ পিএম
কচুয়ার পাথৈরে জামায়াত ইসলামির সিরাত মাহফিল

কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে জামায়াতে ইসলামী সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে ২নং পাথৈর ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামি ২নং পাথৈর ইউনিয়মের আমির মাওলানা শহিদুল্লাহ এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারী মোঃ আবু ইউসুফ উদয় এর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,কলামিস্ট, মুফাসসিরে কুরআন এবং বাংলাদেশ মজলিসে মুফাসসিন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক জনাব মোসাদ্দিস আবু নসর আশরাফী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলার সম্মানিত আমির এডভোকেট আবু তাহের মিসবাহ।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার সম্মানিত নায়েব আমির জনাব মাস্টার সিরাজুল ইসলাম।

এসময় উপজেলা,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডে জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক তার আলোচনায় রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনী বাস্তব জীবনের সকল জায়গায় আমল করার মাধ্যমে আললাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আহবান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital