শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জামায়াতে ইসলামীর দাওয়াতি আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৬ পিএম
মতলব উত্তরে জামায়াতে ইসলামীর দাওয়াতি আলোচনা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব উত্তর উপজেলার কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে দাওয়াতি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মসজিদে এই আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হেলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল জামায়াতে ইসলামীর মজলিশে সুরা ডাঃ আঃ মতিন।
সুলতানাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসমাইল খানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর দেওয়ান আবুল বাশার, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আঃ রশিদ, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাজির উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর আমির জসিম উদ্দিন, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবির সভাপতি মাহবুব সরকার, জামায়াত নেতা ইসমাইল হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আবু তাহের ইমন মিয়াজী প্রমুখ।
উক্ত সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর মতলব উত্তর উপজেলায় সকল সংগঠন শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আলোচনা করা হয়। সকল অসহায় মানুষ ও দেশের সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে জামায়াতে ইসলামীর কার্যক্রম ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital