বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে

বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি লায়ন্স ক্লাবের

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৮ পিএম
বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি লায়ন্স ক্লাবের

মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষের মাঝে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে ‘লায়ন্স ক্লাব’।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

শিকারীকান্দি তরুন সংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডেন্স, মিডসিটি ক্যাম্পাস মিড ভ্যালি, মিডটাউন, ব্ল্যাক শেড, ঢাকা আইকনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শফিউল আলম এম.জে.এফ।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গেট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন হাসান, কাজী তরিকুল ইসলাম, শিকারীকান্দি তরুন সংঘের উপদেষ্টা সিরাজুল ইসলাম।

পরিচালনা করেন- কেবিনেট সেক্রেটারির শেখ ওবায়েদ উল্লাহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব¡ করেন লায়ন সুমন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।