শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম
হাজীগঞ্জে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়ার প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির লোকনাথ সুতাঘর ও প্রদীপ স্টোর সহ ৬টি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলাতানা রাজিয়া জানান, কারেন্ট জাল সরকারি বিধি মোতাবেক অবৈধ। মাছের পোনা নিধনে এটি ব্যবহার হয়।
হাজীগঞ্জ বাজারের কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ এমন হীণ কাজ করে আসছেন। কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে শাস্তির আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করার পর মৎস্য কার্যালয়ের সম্মুখে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় হাজীগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারি নওরীন দীনা মোস্তারীন সহ কয়েকজন মৎস্য চাষী এবং হাজীগঞ্জ থানার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital