রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দিতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম
হাজীগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সানাউল্লাহ, সাধারণ সম্পাদক নন্দিতা

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হাজীগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিতে সভাপতি সানাউল্লাহ পাটোয়ারী ও নন্দিতা দাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।

এর পূর্বে জাতীয় সংগীত ও উদীচী সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

Model Hospital

সাবেক সভাপতি যুগল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণা সাহা, বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, সফিকুর রহমান, সাবিহা সুলতানা, মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলা উদীচীর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজলী রাণী, জান্নাতুল ফেরদৌস সুমিসহ আরো অনেকেই।

পরে সর্বসম্মতিতে ২৩ সদস্যের উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সফিকুর রহমান, মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দাস, সম্পাদক মন্ডলীর মধ্যে মিলি সাহা, আরিফ হোসেন, সাইফুল ইসলাম সিফাত, রায়হান সুলতানা, শিরিন সুলতানা, তাছমিন হায়দার।

সদস্যদের মধ্যে রয়েছেন সরদার আবুল বাসার, যুগল কৃষ্ণ হালদার, সাবিহা সুলতানা, নিহার রঞ্জন হালদার মিলন প্রমুখ।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।