মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নানার বাড়ীর পুকুরে ডুবে শি শু আদনানের মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে নানার বাড়ীর পুকুরে ডুবে শি শু আদনানের মৃ ত্যু

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দক্ষিণ বড়কুল মোহনপুর বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।

সে ৪ নং কালচোঁ ইউনিয়নের বাজনাখাল গাজী বাড়ীর সৌদি প্রবাসী কাউছার গাজীর ২য় ছেলে আবু তাহের আদনান।

মৃত শিশুর মামা সৌদি প্রবাসী ওমর ফারুক জানান, তার একমাত্র বোন ফাতেমা আক্তার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। খেলতে গিয়ে ভাগিনা আবু তাহের আদনান পুকুরে পড়ে যায়। পরে বহু খোঁজাখোঁজির পর পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

Model Hospital

পরে এলাকাবাসীর সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর জানান, আবু তাহের আদনান নামের একটি শিশুকে হাসপাতালের আনার আগেই মৃত্যু হয়েছে।

তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।