মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৪ পিএম
চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মতবিনিময়

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী'র নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর হারুনুর রশিদ গাজী’র নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত, পরিচিতি ও সংক্ষিপ্ত আকারে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কামাল উদ্দিন, সহ-সভাপতি বোরহান খান, ডাঃ সোহেব আহম্মেদ কাজল, ডাঃ অলিউর রহমান, অধ্যক্ষ সোয়েব আহম্মেদ, অধ্যাপক মজিবুর রহমান, আনোয়ার হোসেন মাঝি, আনোয়ার হোসেন বাচ্চু, মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদীন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, সহ সাধারণ সম্পাদক অ্যাড, আলম খান মঞ্জু, অ্যাড, জসিম মেহেদী, এমদাদুল হক মিলন, সাংবাদিক ইয়াছিন ইকরাম, প্রচার সম্পাদক, মোঃ কাউছার আহম্মেদ ভূঁইয়া,

শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড, কুহিনুর রশিদ, সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাড, শিরিন আক্তার সুপ্তা, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, সাবিনা আক্তার, সদস্য অধ্যাপক মোতাহের হোসেন খান, মোঃ আঃ কাদির রাড়ী, তাসলিমা বেগম, মোঃ আলাউদ্দিন, মোঃ সাজ্জাদ হোসেন, সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী, শাহাবুদ্দিন ভূঁইয়া।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।