শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টানা ১০ বার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন ফরিদগঞ্জের ইউপি সদস্য শফিকুর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৩:০৬ পিএম
টানা ১০ বার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়লেন ফরিদগঞ্জের ইউপি সদস্য শফিকুর
এস. এম ইকবাল : উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে তিনি ১৯৭২ সাল থেকে প্রতিটি নির্বাচনেই অংশ নিয়ে জয়ী হয়েছেন।
সর্বশেষ গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শফিকুর রহমান।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান তরুণ বয়সে ইউপি সদস্য হিসেবে জয়লাভ করে মানুষের হৃদয়ে স্থান করে নেন। বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইলেও এলাকাবাসী তাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছেন। তবে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করার অনুরোধ করলে তিনি প্রত্যাখ্যান করেছেন।
টানা ৫০ বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করা বিষয়ে শফিকুর রহমান বলেন, আমি ওয়ার্ডের লোকজনের ভালোবাসার জালে আবদ্ধ। তাই চেয়ারম্যান পদে নির্বাচন করার লোভ সামলে সাধারণ সদস্য হিসেবেই একই পদে গত ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি। জনগণও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital