সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে ভোটারদের মাঝে আলোচনায় অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১১:৩১ পিএম
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে ভোটারদের মাঝে আলোচনায় অ্যাড. হুমায়ুন কবির সুমন
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।

নির্বাচনের জন্য পুর্ন প্রস্তুতি নিয়ে ভোটার, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করে মাঠ হাঁকাচ্ছেন তিনি। উপজেলা, ইউনিয়নে বেশ জনপ্রিয় ব্যক্তি তিনি। তাকে ঘিরে আলোচনা ক্রমশ সরগরম হচ্ছে সমস্ত উপজেলায়।

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়মানুযায়ী সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন, তারই ধারাবাহিক ভাবে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের পরপর ১৮ মে দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিতব্য উন্মুক্তভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ায় দলীয় প্রতীক বিহীন চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনে মাঠে এবার প্রতিদ্বন্দিতা করতে হচ্ছে।

জানা গেছে, অ্যাড. হুমায়ুন কবির সুমন দলের দুঃসময়সহ প্রতিক্ষণেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার অগ্রগামী সকল বাণী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সবার কাছে পৌঁছে দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে সুমন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মুখ হুমায়ুন কবির সুমন। ইতোমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছেন আদর্শবান এই নেতা। দীর্ঘদিন যাবত এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। এছাড়া আচরণগত ভদ্রতা ও নম্রতার কারণে তিনি সব শ্রেণি পেশার মানুষের কাছে সমান জনপ্রিয়। বিপদাপদে পাশে থাকা, আর্থিক ও সামগ্রিক সহযোগিতা করার কারণে যুব সমাজের কাছেও প্রিয় মুখ তিনি।

উপজেলা যুবলীগের লীগের দীর্ঘদিনের এই  নেতা ক্লিন ইমেজ, সততা, নিষ্ঠা ও বলিষ্ঠ কণ্ঠস্বর ও সর্বমহলে প্রশংসিত। উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তিনি সর্বস্তরের জনগণের আস্থা অর্জনে সমর্থ হয়েছেন। দলের দুঃসময়-সুসময় সর্বদা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে রাজনৈতিক মহলে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।

জেলার অন্যতম একটি শক্তিশালী সংগঠন চাঁদপুর সদর উপজেলা যুবলীগ। যার সফল নেতৃত্বে ও অক্লান্ত পরিশ্রমে উপজেলা যুবলীগ সাধারণ মানুষের মনে আস্থার জায়গা করে নিয়েছে। আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর থেকে পুরো উপজেলায় যুব সমাজের কাছে যুবলীগ একটি প্রিয় সংগঠনে পরিণত হয়েছে।

অ্যাড. হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে দলের সকল কার্যক্রমে অংশগ্রহন ও দূযোর্গকালে মানুষের পাশে দাড়িয়ে দলের জন্য সুনাম কুড়িয়েছে উপজেলা যুবলীগ। যেখানেই দলের কর্মসূচী সেখানেই যুবলীগ ভূমিকা রাখছে। গত ২০১৮’ ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে যুবলীগ গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে। দায়িত্ব নেওয়ার পরে দেশে করোনা মহামারির জন্য কার্যক্রম সীমিত করা হলেও থেমে থাকেনি যুবলীগের কার্যক্রম। ধান কাটাসহ ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। ভদ্র, বিনয়ী, ক্লিন ইমেজের এই নেতাকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে চান উপজেলাবাসী।

তাই আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হুমায়ুন কবির সুমন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’