মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের নবাগত পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:৫৫ পিএম
নারায়ণগঞ্জের নবাগত পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ

নারায়ণগঞ্জের নবাগত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মোঃ মোঃ মোস্তফা কামাল রাশেদ পিপিএম (সেবা)।

বুধবার (৯ অক্টোবর) তিনি যোগদান করেন।

গণমাধ্যমকে তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই।

মোস্তফা কামাল রাশেদ ২৫ তম বিসিএস এ ২০০৬ সালের ২১ আগষ্ট পুলিশে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জের এএসপি হেডকোয়ার্টার, এস এস এফ প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিএমপি ট্রাফিক বিভাগে এসি ট্রাফিক, ২০১৫ সালে অতিরিক্ত পুলিশ পদে পদোন্নতি পেয়ে পিবিআই হেডকোয়ার্টারে অতিরিক্ত সুপার সাইবার ক্রাইম অ্যান্ড ফরেনসিক হিসেবে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন।

Model Hospital

এর স্বীকৃতিস্বরূপ তিনি ইতালি, ভারতে, থাইল্যান্ডে তদন্ত বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০২২ সালের ২০ ডিসেম্বর পিবিআই চাঁদপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন পুলিশের এই মানবিক কর্মকর্তা।

তিনি চাঁদপুরে যোগদানের পর তার সফলতা এবং কর্মদক্ষতায় একাধিক ক্লু-লেস হত্যার মামলা ও বেশ কয়েকটি বড় অভিযান সফল ভাবে পরিচালিত হয়েছে। যার সর্বোচ্চ স্বীকৃতি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (পিপিএম) পদকে যারা ভূষিত হন।

চৌকস পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদের প্রতি নারায়ণগঞ্জবাসী আস্থা আর বিশ্বাস রয়েছে। তার দিকেই তাকিয়ে আছেন জেলাবাসী।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।