মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নে জামায়াতের কর্মী সমাবেশ

যারা আল্লাহকে ভয় করে তাদের কাছেই দেশ ও দেশের মানুষ নিরাপদ : বিল্লাল হোসেন মিয়াজী

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:০৮ পিএম
যারা আল্লাহকে ভয় করে তাদের কাছেই দেশ ও দেশের মানুষ নিরাপদ : বিল্লাল হোসেন মিয়াজী

আওয়ামীলীগের মধ্যেই ৮৭০০ রাজাকার রয়েছে। অথচ তাদের বিচার না করে জামায়াত ইসলামী নেতাদের মিথ্যা রাজাকার আখ্যায়িত করে জুলুম নির্যাতন ও ফাঁসি দিয়েছে। এই আওয়ামী লীগ ২০১৪ সালে অবৈধ নির্বাচন দিয়ে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দেখিয়ে ক্ষমতা নিয়েছে।

২০১৮ সালে এদেশের মানুষকে ঘুমে রেখে আবারও ক্ষমতায় বসেছিল। মানুষের অধিকার হরণের প্রতিবাদে আজ তারা গর্তে ঢুকেপড়েছে। তাদের জুলুম নির্যাতনের কেউ প্রতিবাদ করতেও পারেনি। তারা আমাদের মামলা-হামলা করে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু সেই চেষ্টা তাদের ব্যার্থ হয়েছে। ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বালিথুবা পূর্ব ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি তাহমিদুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আবুল হোসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. কফিল উদ্দিন, সাবেক আমীর ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী প্রমুখ।

Model Hospital

এ সময় বক্তারা আরো বলেন, “দেশে উন্নয়নের অধিক দূর্নীতি হয়েছে। আমরা একটি দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে চাই। যারা আল্লাহকে প্রকৃত অর্থেই ভয় করে তাদের কাছেই দেশ এবং দেশের মানুষ নিরাপদ। দেশে সৎ, খোদাভীরু, দক্ষ নেতৃত্বের সংকট। সে সংকট পূরণে কাজ করছে জামায়াত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।